1 Answers
আর্জেন্টিনার সেরা দুইটি ক্লাবের নামঃ ১. বোকা জুনিয়রস কয়েকজন যুবকের উদ্যোগে ১৯০৫ সালের এপ্রিলে গঠিত হয় আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল বোকা জুনিয়র্স। অবশ্য নাম কুড়াতে দীর্ঘ সময় লাগে তাদের। ১৯২৫ সালে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৫টিতেই জিতেছিল। এই অর্জনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন অব অনার দেয় বোকা জুনিয়র্সকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছে তারা। কোপা লিবারতেদরসেও সবচেয়ে সফল ক্লাবগুলোর মধ্যে বোকা জুনিয়র্সের নাম রয়েছে। এক সময় ক্লাবে খেলেছেন দিয়েগো ম্যারাডোনা, রোমান রিকুয়েলম ছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, মেক্সিকো ও পেরুর অনেক বিখ্যাত ফুটবলাররা। ২. রিভার প্লেট ১৯০১ সালের মে মাসে প্রতিষ্ঠিত আর্জেন্টাইন ফুটবল ক্লাব রিভার প্লেট। ইতিহাসের অন্যতম দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে তারা। ১৯২০ সালে প্রথম কোনো বড় শিরোপা জিতে তারা। ষাটের দশক ছাড়া প্রতিটি দশকেই আর্জেন্টিনার সেরা দল ছিল রিভার প্লেট। প্রথম বিভাগে সর্বোচ্চ ৩৬টি শিরোপা জিতেছে দলটি। এ ছাড়াও ন্যাশনাল কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, কোপা লিবারতেদরস, কোপা সাউদামেরিকানাসহ আরও অসংখ্য শিরোপা জিতে নিজেদের মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করেছে তারা। রিভার প্লেটে আর্জেন্টাইন অনেক বিখ্যাত ফুটবলাররা খেলেছেন। ফুটবলের প্রথম রাজা আলফ্রেডো ডি স্টেফানোর শুরুটা হয়েছিল রিভার প্লেট থেকেই। এ ছাড়াও কার্লোস, বার্নাবি, অ্যাঞ্জেল, ওয়ালটার গোমেজদের মতো তারকারা তো আছেনই। কোচ হিসেবে রিভার প্লেটে সবচেয়ে সফল ছিলেন র্যামন ডিয়াজ। এ ছাড়াও মার্সেলো গ্যালার্ডো আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিলেন রিভার প্লেটকে। জয় করেছেন কোপা লিবারতেদরস ও কোপা সাউদামেরিকানা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy