1 Answers

জ্বী ভাই! হাদীস শরীফে আছে এই দিনে নিজ পরিবার - পরিজনকে উত্তম খানা - পিনার ব্যবস্থা করলে আল্লাহ তাআলা সারা বছর উত্তম খানা - পিনার ব্যবস্থা করে দিবেন। ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ : ﻣﻦ ﻭﺳﻊ ﻋﻠﻰ ﻋﻴﺎﻟﻪ ﻳﻮﻡ ﻋﺎﺷﻮﺭﺍﺀ ﻭﺳﻊ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻓﻲ ﺳﺎﺋﺮ ﺳﻨﺘﻪ অর্থঃ হযরত আব্দুল্লহ ইবনে মাসউস( রাঃ ) থেকে বর্নিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার - পরিজনের উপর প্রশস্ততা (ভাল খারারের ব্যবস্থা )করবে আল্লাহ তাআলা তাকে সারা বছর প্রশস্ততা ( ভাল খাবার) দান করবেন। ( বাইহাক্বী ,শুআবুল ঈমান,হাদীস ৩৭২৯ ) হাদীসটির একাধিক সনদ রয়েছে। যার সবকটি দূর্বল। তবে সমষ্টিগত বিচারে হাদীসটি আমলযোগ্য। (হাফেয সাখাবী ,আল মাকাছিদুল হাসানাহ,পৃ : ৬৭৪, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ ,আল মানারুল মুনীফ পৃ: ১১২ /১১৩ ) মাসআলাঃ নিজ পরিবারের জন্য সার্থ্যরে মধ্যে থেকে ভাল খাবারের আয়োজন করবে। এতে বাড়াবাড়ি করবে না। এবং এটাকে কোন খাছ রসমে পরিনত করবে না।

8571 views Answered

Related Questions

Next steps