1 Answers

বিগ ব্যাং হলো মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত একটি যুক্তিসম্মত তত্ত্ব।  মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগব্যাং তত্ত্ব। বাংলায় একে বলা হয় মহাবিস্ফোরন তত্ত্ব। এই তত্ত্বের মতে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ও ঘনরূপে ছিল যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল। দ্রুত প্রসারনের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমান প্রসারনশীল অবস্থায় পৌছায়। অতি সম্প্রতি জানা গেছে, বিগব্যাং সংঘটিত হয়েছিল প্রায় ১৩.৭৫ বিলিয়ন বছর আগে এবং এটাই মহাবিশ্বের বয়স। বিগব্যাং একটি বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ব যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এর কারন, জ্যোতির্বিদদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনাই এই তত্ত্ব সঠিক ও ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম।

7209 views Answered

Next steps