1 Answers

হজ্ব কোন সালে ফরজ হয়েছে এ ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন। কারো কারো মতে, পঞ্চম হিজরীতে। কারো কারো মতে, ষষ্ঠ হিজরীতে, কারো কারো মতে দশম হিজরীতে। অপেক্ষাকৃত শুদ্ধ অভিমত হচ্ছে- শেষের দুইটি অভিমত। অর্থাৎ হিজরী নবম সালে অথবা দশম সালে হজ্ব ফরজ হয়েছে। দলিল হচ্ছে- আল্লাহ তাআলার বাণী: ﻭَﻟِﻠَّﻪِ ﻋَﻠَﻰ ﺍﻟﻨَّﺎﺱِ ﺣِﺞُّ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻣَﻦِ ﺍﺳْﺘَﻄَﺎﻉَ ﺇِﻟَﻴْﻪِ ﺳَﺒِﻴﻠًﺎ (অর্থ- আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ রয়েছে এ পর্যন্ত পৌছার।) এ আয়াতের ভিত্তিতে হজ্ব ফরজ হয়। এই আয়াতে কারীমা আমুল ওফুদ (প্রতিনিধিদল আগমনের বছর) তথা নবম হিজরীর শেষ দিকে নাযিল হয়েছে। অতএব, নবম হিজরীর শেষ দিকে হজ্ব ফরজ হয়েছে। দেখুন যাদুল মাআদ (৩/৫৯৫)। আল্লাহই ভাল জানেন।

9146 views Answered

Next steps