1 Answers
জিডি করার নিয়মঃ ১. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে লিখতে হবে এবং থানার নাম ও ঠিকানা লিখতে হবে। ২. বিষয় : ‘জিডি করার জন্য আবেদন’- এভাবে লিখতে হবে। ৩. অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা করলে জিডিতে আশঙ্কার কারণ উল্লেখ করতে হবে। ৪. হুমকি দিলে হুমকি দেওয়ার স্থান, তারিখ, সময়, সাক্ষী থাকলে তাদের নাম, পিতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। ৫. হুমকি প্রদানকারী পরিচিত হলে তার/তাদের নাম, পিতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। ৬. অপরিচিত হলে তাদের শনাক্তকরণের বর্ণনা দিতে হবে। ৭. জিডি নথিভুক্ত করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করতে হবে। ৮. সর্বশেষ জিডিকারীর নাম, স্বাক্ষর, পিতার নাম, পূর্ণ ঠিকানা ও তারিখ লিখতে হবে। উল্লেখ্য, জিডি দুই কপি করতে হবে। এক কপি নথিভুক্ত করার জন্য থানায় জমা দিতে হবে, আরেক কপি থানার কর্মকর্তার সিল এবং জিডির নম্বর সংবলিত কপিটি যত্ন করে সংরক্ষণ করতে হবে। জিডি করতে থানায় কোনো ফি দিতে হয় না। জিডির একটি নমুনা কপি: তারিখঃ ……………… বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা ………………..থানা, ঢাকা। বিষয় : সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন। জনাব, আমি নিম্ন স্বাক্ষরকারী নাম: ………………………………… বয়স : ……………………………………………………… পিতা/স্বামী : ……………………………………………….. ঠিকানা : ……………………………………………………. এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ ……………. সময় …………….জায়গা থেকে আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে। বর্ণনা : (যা যা হারিয়েছে) বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি। বিনীত নাম: ঠিকানা: মোবাইল নম্বর:
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy