2 Answers
সব কাজের জন্যেই নিজেকে আগে প্রতিষ্ঠিত হতে হয় আর পড়ালেখা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময়। এখানে যে যত পরিশ্রম করবে সে তত সুমধুর ফল পাবে। তাই আর্থিক সচ্ছলতা থাকলে ছাত্র জীবনে কোন কাজ কর্মের দিকে না যাওয়াই ভালো। তবে আর্থিক সংকট বা দারিদ্রতা থাকলেতো অবশ্যই কিছু করা দরকার। সার্বিক বিষয় বিবেচনা করে একজন ছাত্রের জন্যে এসময়ে টিউশনি করিয়ে টাকা রোজগার করটাই সর্বৎকৃষ্ট উপায়। এছাড়াও নিজের যোগত্যার ওপর ভিত্তি করে আরো কিছু করতে পারেন যেমন অনলাইনের কাজ পারলে (মোটামুটি SEO, Web disgine, Marketing, Programming, Web development etc) ফ্রিল্যান্সিং এর দিকে যেতে পারেন। তাছাড়া অন্যান্য যে মাধ্যম গুলো রয়েছে তা কিছুটা সদূরপ্রসারী তবে ফ্রিল্যান্সিং এর চেয়ে সহজ হবে। কিন্তু পড়ালেখার যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে এবং আর্থিক দিক দিয়েও বেশি লাভোবান হতে পারবেননা। তাই সেদিকে না যাওয়ারই পরামর্শ দেবো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy