1 Answers
২০১৮ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে দুপুর ১ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। বিভিন্ন শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। নির্ধারিত দিনে সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করবেন।
5650 views
Answered