1 Answers
► একজন আবহাওয়াবিদ যেমন প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই জানতে পারেন যে কখন ঝড় বা বৃষ্টি হবে। কিন্তু ঝড় বা বৃষ্টির জন্য কি আবহাওয়াবিদ দায়ী? মোটেও না। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও সর্বশক্তিমান আল্লাহ আগে থেকেই জানেন কে জান্নাতে যাবে বা কে জাহান্নামে যাবে। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ আগে থেকেই তাদের পরিনতি জানেন বলে তারা জান্নাতী বা জাহান্নামী নয় বরং তারা জান্নাতে বা জাহান্নামে যাবে বলে আল্লাহ তা জানেন।তাদের কর্মই তাদের জিম্মাদারী। ► কোন একটি লোক রাসুল (সঃ) কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল (সঃ)! আমলগুলো নতুনভাবে কি ফলদায়ক, না যা হবার তা হয়েই গেছে? উত্তরে রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ [সৃষ্টির শুরুতে] আদম(আ) থেকে আল্লাহ্ তা’আলা তাঁর সন্তানদেরকে বের করেন।তারপর তিনি তাদের মুখ থেকেই তাঁর একত্ববাদের সাক্ষ্য গ্রহণ করেন।অতঃপর তিনি তাদেরকে স্বীয় দু’ মুষ্টিতে ভরে নেন এবং বলেনঃ “এই মুষ্টির লোকগুলো জান্নাতী এবং ঐ মুষ্টির লোকগুলো জাহান্নামী।জান্নাত ও জাহান্নাম আমলের উপর নির্ভরশীল বটে, কিন্তু জান্নাতবাসীর আমল কার জন্য সহজ হবে এবং জাহান্নামবাসীর আমল কার জন্য সহজ হবে এটা আমার জানা আছে।এখন এর উপরে ভিত্তি করেই কেউ জান্নাতী হবে এবং কেউ জাহান্নামী হবে।আযলের [যেদিন আদম(আ) এর পিঠ থেকে মানবজাতিকে বের করা হয়েছিল] দিন আমি তাদেরকে জান্নাতী বা জাহান্নামী বানাইনি।তাদের আমলগুলোই তাদের জিম্মাদার।কিন্তু তখন থেকেই আমি তাদের আমল সম্পর্কে পূর্ণ অবহিত।” [তাফসির ইবন কাসির, সুরা আরাফের ১৭২ নং এর তাফসিরে ইমাম ইবন কাসির(র) বর্ণণা করেছেন; হিশাম ইবন হাকিম(র) এর নীতিতে ইবন জারির(র) ও ইবন মিরদুয়াই(র) থেকে বর্ণিত।] ✔ “কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না।” (কুরআন, বনী ইস্রাইল(ইসরা) ১৭:১৫)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy