1 Answers

বিশ্বব্যাপী দাপ্তরিক ভাষা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইংরেজি। তবে, বিশ্বের অধিকাংশ দেশেই একটি অথবা দুইটি দাপ্তরিক ভাষা থাকে। বহুভাষী দেশের ক্ষেত্রে একাধিক দাপ্তরিক ভাষা দেখা যায়।দক্ষিণ আফ্রিকা, দেশটিতে বর্তমানে ১১টি দাপ্তরিক ভাষা রয়েছে। এর সাথে আরও একটি যুক্ত হতে যাচ্ছে, যদি দক্ষিণ আফ্রিকার ইশারা ভাষা দেশটির সংসদের অনুমোদন পায়। আবার যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে কোনও দাপ্তরিক ভাষা নির্দিষ্ট নেই। সরকারি ও বাণিজ্যিক কাজে ইংরেজি ব্যবহৃত হলেও স্প্যানিশ, চাইনিজ ও ফ্রেঞ্চ ভাষাও ব্যবহৃত হয়। ভারত বিশ্বের অন্যতম বহুভাষী দেশ। জাতীয়ভাবে দেশটির দাপ্তরিক ভাষা হিন্দি ও ইংরেজি। তবে দেশটিতে আঞ্চলিকভাবে মোট ১৬টি দাপ্তরিক ভাষা রয়েছে, কারণ প্রত্যেক রাজ্য তাদের নিজস্ব দাপ্তরিক ভাষা ব্যবহার করতে পারে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রায় ৫০০টি দ্বীপ নিয়ে গঠিত পালাউ প্রজাতন্ত্রে ৫টি দাপ্তরিক ভাষা রয়েছে। এগুলো হলো- পালাউয়ান, ইংরেজি, সনসোরোলিস, টোবি এবং আংগাউর। চারটি দাপ্তরিক ভাষার দেশের মধ্যে রয়েছে- অস্ট্রিয়া, বাহরাইন, স্পেন ও সিঙ্গাপুর। সূত্র : champs21 .com

8150 views Answered

Next steps