1 Answers

সাইমন কমিশন বা ইন্ডিয়ান স্ট্যাটু্যটরি কমিশন রিপোর্ট বা ভারতীয় সংবিধানিক কমিশন ছিল ব্রিটিশ পার্লামেন্টের সাতজন সদসবৃন্দের দ্বারা গঠিত কমিশন যারা ১৯২৭ সালেতে ভারতের সংবিধানিক পুনর্গঠন অধ্যয়ন করতে এসেছিলেন। ভারতে ভারতীয় সমস্যাবলি অনুসন্ধান করে শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে প্রতিবেদন পেশ করার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল (১৯২৭)। এই কমিশন ছিল সরকার ও বিরোধীদলীয় সাতজন সংসদ সদস্য নিয়ে গঠিত একটি সংসদীয় কমিশন। সভাপতি স্যার জন সাইমনের নামানুসারে এ কমিশন সাইমন কমিশন নামেও পরিচিত। কাজী নজরুল ইসলাম সাইমন কমিশনের রিপোর্ট নামে ব্যাঙ্গাত্বক একটি কবিতা লিখেন।

7108 views Answered

Related Questions

Next steps