2 Answers

কমলা: একটা কমলায় প্রায় ৭০ মিলিগ্রাম ভিটামিন সি আছে। গোটা কমলা বা কমলার রস ভিটামিন সি-এর চমৎকার উৎস। কমলার মতো অন্যান্য ফল, যেমন মাল্টা বা জাম্বুরায়ও ভিটামিন সি অনেক। ১০০ গ্রাম মাল্টায় আছে ৩২ মিলিগ্রাম এবং ১০০ গ্রাম জাম্বুরায় আছে ৬১ মিলিগ্রাম ভিটামিন সি। পেঁপে: পাকা পেঁপেতেও আছে বেশ ভালো পরিমাণে ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে ৬০ মিলিগ্রামের মতো ভিটামিন সি পাবেন। পেয়ারা: পেয়ারা ভিটামিন সি-এর সবচেয়ে ভালো উৎস। একটা গোটা পেয়ারায় (৫৫ গ্রাম ওজনের) ১২৫ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। আনারস: আনারসের প্রতি ১০০ গ্রাম পরিমাণে ভিটামিন সি-এর পরিমাণ ৪৭ মিলিগ্রামের মতো। লেবু: দেশি সবুজ লেবুতেও ভিটামিন সি অনেক। ১০০ গ্রাম লেবুতে ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি পাবেন।

7686 views Answered

ভিটামিন সি টক জাতীয় ফলে পাওয়া যায়, যেমন লেবু,কামরাঙা, ইত্যাদি!

7686 views Answered

Related Questions

Next steps