1 Answers

✔রোজাদারদের জন্য পাঁচ টি পুরস্কার আছে৷ ✔ রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়েও অধিক প্রিয়। সমুদ্রের মাছও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। এর মানে ফেরেশতাসহ সমস্ত সৃষ্টিই রোজাদারের জন্য দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছও। রোজাদারের জন্য প্রতিদিন বেহেশত সাজানো হয়। তারপর আল্লাহ বেহেশতকে বলেন, আমার নেককার বান্দাগণ শিগগিই দুনিয়ার দুঃখ-কষ্ট দূরে নিক্ষেপ করে তোমার মধ্যে চলে আসবে। রমজান মাসে উচ্ছৃঙ্খল শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ফলে তারা ওইসব গুনাহ করাতে পারে না, যেসব গুনাহ অন্য মাসে করাতে পারত। রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, এই গুনাহ মাফ কি শবেকদরের রাতে হয়ে থাকে? রাসুলুল্লাহ (সা.) বললেন, না বরং শ্রমিক কাজ শেষ করার পরেই মজুরি পেয়ে থাকে। এর মানে রমজান মাসে শবেকদরের পুরস্কার ছাড়াও রোজা রাখার কারণে আলাদা একটি পুরস্কার রমজানের শেষ তারিখে দেওয়া হয়। সেটা হলো রোজাদারের গুনাহ মাফ হয়ে যাওয়া।

8464 views Answered

Related Questions

Next steps