1 Answers
বিসমিল্লাহ না লেখার কয়েকটি কারণ পাওয়া যায় তাফসিরের কিতাবগুলোতে। এক. মহানবী (সা.)-এর জীবনে ২৩ বছরের দীর্ঘ পরিসরে অল্প অল্প করে কোরআন অবতীর্ণ হয়। এমনকি একই সুরার বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়। ওহি আসার পর কোন সুরা কোথায় স্থান পাবে তা রাসুলুল্লাহ (সা.) বলে দিতেন, ওহি লেখকরা তা সেভাবেই লিখে নিতেন। কিন্তু রাসুলুল্লাহ (সা.) এই সুরার আগে বিসমিল্লাহ লেখার নির্দেশ দেননি। এ অবস্থায় তাঁর ইন্তেকাল হয়। ফলে হজরত উসমান (রা.)-এর আমলে নতুনভাবে কোরআন সংকলন করার সময়ও এই সুরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে কোরআন সব সংশয়, সন্দেহ, পরিবর্তন-পরিবর্ধনের ঊর্ধ্বে। অবতীর্ণ হওয়ার পর থেকে অদ্যাবধি অবিকল ধারায় কোরআন বিদ্যমান।
9740 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy