1 Answers

নাম বিশেষণকে ১০ ভাগে ভাগ করা যায়। যেমন : ১) রূপবাচক : নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ ২) গুণবাচক : চৌকস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া ৩) অবস্থাবাচক : তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা ৪) সংখ্যাবাচক : হাজার লোক, দশ দশা, শ টাকা ৫) ক্রমবাচক : দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা ৬) পরিমাণবাচক : বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দুকিলোমিটার রাস্তা ৭) অংশবাচক : অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ ৮) উপাদানবাচক : বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি ৯) প্রশ্নবাচক : কতদূর পথ? কেমন অবস্থা? ১০) নির্দিষ্টতাজ্ঞাপক : এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।

5066 views

Related Questions