1 Answers

বিড়াল সাবালক হওয়ার কিছু লক্ষণ নিম্নে তুলে ধরলাম। • ৪ মাস বয়সের পর বিড়াল যদি হটাৎ করে অস্বাভাবিক আচরণ করে অর্থাৎ গড়াগড়ি করে, মাথা ও লেজ দিয়ে ঘষতে থাকে এবং লেজ উঁচু করে বসে ইত্যাদি। • রাতে বেলা জেগে থাকে। জোরে জোরে ডাকে এবং অস্থিরতা বেড়ে যায়(মেয়েবিড়াল বেশি ডাকে)। • খাবার খেতে চায় না অথবা ক্ষুধা অনেক বেড়ে যায়। • Potty trained কিন্তু Litter box ছেড়ে এখানে ওখানে টয়লেট করে অর্থাৎ spraying করে। • বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় এবং সুযোগ পেলেই পালিয়ে যায়। • ঘরে একের অধিক ছেলে বিড়াল থাকলে মারামারি করে। • বিড়াল কিছুটা হিংস্র হয়ে যায় কামড় ও খামচি দিতে চায়। • এসময় বিড়াল বেশি করে তার শরীর চাটে। vulva বার বার ভিজে যায় এবং সে তা চেটে পরিস্কার করতে থাকে। • মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে mate করতে চায়।

7177 views