1 Answers

বাংলাদেশ নদী মাতৃক দেশ। গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো বৃহৎ নদীগুলো এবং তাদের অসংখ্য শাখা সমগ্র পূর্ব ও দক্ষিণ বাংলার উপর দিয়ে প্রবাহিত হয়ে এ অঞ্চলের অধিকাংশ এলাকাকেই বছরের অর্ধেকের চেয়ে বেশি সময় প্লাবিত করে। তাই গবেষকগণ বাংলার বিভিন্ন অংশকে ভাটিরূপে শনাক্ত করেন। বাংলায় সুলতানী আমলের শেষে এবং মুগল শাসন প্রতিষ্ঠার লগ্নে ভাটির বারো ভূঁইয়া মুগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ জন্য বাংলাদেশকে ভাটির দেশ বলে।

9044 views Answered

Next steps