1 Answers
আধুনিক বিজ্ঞান বলছে মানুষের জৈবিক গঠন এবং সীমাবদ্ধতার কারণে মূলগতভাবেই মৃত্যু অপ্রতিরোধ্য। কিন্তু বিভিন্ন সময়ে মৃত্যুকে প্রায়শ দেখা হয়েছে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন হিসেবে। পূর্ব আফ্রিকার লুগবারা সংস্কৃতিতে যদিও পূর্বপুরুষদেরকে দৈনন্দিন জীবনের নিয়ন্তা বলে বিশ্বাস করে। তথাপি মৃত্যুকে মনে করে ঈশ্বরের কাজ। ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলের বিশ্বাস, দেবতাদের একপাল গরু আছে। স্বর্গে দেবতারা যখন একটা গরু জবাই করে, পৃথিবীতে তখন একজন মানুষের মৃত্যু ঘটে। প্রাচীন গ্রিসে মহাকবি হোমার তার ইলিয়াডে মৃত্যুকে রূপায়িত করেছেন শৈল্পিকভাবে। মৃত্যুকে তুলনা করা হয়েছে গাছের পাতার সাথে। যখন শীতকাল আসে, সমস্ত পাতা একে একে ঝরে যায়। স্থান করে নেয় নতুন পাতা। মানুষের প্রত্যেকটি প্রজন্ম এভাবে ঝরে পড়ে পরবর্তী প্রজন্মকে জায়গা করে দেবার জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy