1 Answers
নতুন রেগুলার প্রিপেইড সিমে মেইন একাউন্টে ৫ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট এবং ভিলেজ ফোন সংযোগে ৫০ টাকা প্রি-লোডেড অ্যামাউন্ট বিতরণের দিনসহ ৩০ দিনের জন্য উপভোগ করা যাবে (অ্যাক্টিভেশন ডেট সহ)। প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জে ২৪ ঘণ্টা যেকোনো জিপি নাম্বারে ০.৫ পয়সা/সেকেন্ড ও অন্য অপারেটরে ১ পয়সা/ সেকেন্ড কল রেটে (কল রেটের উপর ৫% এসডি + ১৫% ভ্যাট + ১% সারচার্জ প্রযোজ্য হবে) কথা বলা যাবে। সাথে আরও আছে ৭ দিন মেয়াদে ১ GB ইন্টারনেট। এছাড়া ঠিক ৯ টাকা রিচার্জে ১GB ইন্টারনেট ৭ দিন মেয়াদে কেনার সুবিধা উপভোগ করা যাবে (এসডি+ ভ্যাট+সারচার্জ সহ)। অফারটি সংযোগ চালু হওয়ার মাস সহ ৯ মাস পর্যন্ত প্রতি মাসে সর্বোচ্চ একবার করে নেওয়া যাবে। অফারটি শুধুমাত্র ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১৭ জানুয়ারী, ২০১৮ থেকে প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতি মাসে কেনার অবশিষ্ট সুযোগ জানতে *১২১*১১১১#, প্রি-লোডেড টক টাইম চেক করতে *৫৬৬# এবং বোনাস ব্যালেন্স চেক করতে *১২১*১*২# ডায়াল করুন (চার্জ ফ্রি)। বিস্তারিত আরও তথ্য জানতে আপনি গ্রামীনফোনের ওয়েবসাইটে প্রবেশ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy