1 Answers

সিমেন্ট হল সেই সকল গুড়া জাতীয় পদার্থের সাধারণ নাম, যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী-ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মান কাজের প্রধান উপাদান। এটি এমন একটি পদার্থ যা ভেজ অবস্থা থেকে শুকানোর ( সেট হওয়ার) সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে শক্ত হয়ে জমাট বাঁধে, এবং জমাট বাধার সময় একসাথে অন্যান্য উপকরণ (যেমন ইট, কাঠ, লোহা ) নিয়েও সে জমাট বাধতে পারে । সিমেন্ট হল একপ্রকার শুকনো গুড়া জাতীয় পদার্থ ব্যাবহারের সময় যা পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পরিণত হয় যা দুটি উপকরণের মধ্যে আঠার মত ব্যাবহার করা যায়। এই কাদা বা আঠা কিছু সময়ের মধ্যে জমে যায় এবং ঐ উপকরন গুলোকেও পরস্পরের সাথে শক্ত ভাবে বন্ধনের সৃষ্টি করে।

4657 views Answered

Next steps