1 Answers
হিন্দুধর্মের মূলনাম সনাতন ধর্ম । আর এধর্মের মূল ঈশ্বর । যিনি এক অদ্বিতীয় । তিনি জগতে মানুষ সৃষ্টির পূর্বে জগৎ পরিচালনার জন্য বিশেষ ক্ষমতাসম্পন্ন কিছু ব্যক্তিদের সৃষ্টি করেন । এনারাই দেব দেবী । এনাদের মধ্যে বিশেষ ক্ষমতা থাকলেও এনারা ঈশ্বর নন । ঈশ্বরের একটি বিশেষ অংশমাত্র । তাই এনারাও মানুষের মতো নিজেদের বংশবৃদ্ধি করেছেন । যারা সকলেই জগৎ পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন । একারণেই সনাতনধর্মে অনেক দেব দেবী । এনারা ঈশ্বরের বিশেষ অংশ হওয়ার কারণে এনাদের পূজার মাধ্যমে সনাতন ধর্মানুসারীরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান । ঈশ্বর নিরাকার । কিন্তু তার বিশেষ অংশরা সাকার হওয়ার কারণেই হিন্দুরা তাদের পূজা করে ।
5451 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy