1 Answers
সড়ক দুর্ঘটনার কারণ আমাদের দেশে সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে কেউ দায়ী নয়। নানাবিধ কারণে এ দুর্ঘটনা ঘটে থাকে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি কারণ তুলে ধরা হলো- ১। চালকদের অসাবধানতা,অদক্ষতা ও লাইসেন্সবিহীন অদক্ষ চালক। ২। ত্রুটিপূর্ণ যানবাহন। ৩। রাস্তার স্বল্পতা ও অপ্রশস্ততা। ৪। প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো এবং ওভারটেকিং দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী। ৫। প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশের অভাব ও ট্রাফিক নিয়ম ভঙ্গ করা। ৬। যানবাহনে ব্যবহৃত তেলে ভেজাল। ৭। রাস্তার মধ্যে প্রয়োজনীয় ডিভাইডার না থাকা। ৮। ওভারব্রিজের স্বল্পতা ও অসাবধানে রাস্তা পারাপার বা রাস্তা পারাপারের নিয়ম না জানা। ৯। রিকশা ও ভ্যানের সংখ্যাধিক্য। ১০। সড়কের ওপর অবৈধ হাটবাজার ও স্থাপনা।
4415 views
Answered