1 Answers
নীচের টিপসগুলো অনুসরণ করুনঃ ভয় দূর করুনঃ ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান। কিন্তু আপনার ভয় লাগে। মনে হয়, আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন। আশেপাশের সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কে হাসলো বা কি করলো, ওইসব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় অথবা লজ্জ্বা দূর করুন। ইংরেজিতে ভাবতে শিখুনঃ আমরা যখন কথা বলি, আমাদের মাথার ভিতরে আগে কথাগুলো সাজাই। তারপরেই বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতেই কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কাজেই কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন। ভাবতে শিখুন। ইংরেজিতেই কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে। শব্দভান্ডার বাড়ানঃ এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। এই সমস্যার সমাধান একটাই। সেটা হচ্ছে ইংরেজিতে Vocabulary বাড়ানো। প্রতিদিনই চেষ্টা করুন নতুন নতুন কিছু শব্দ শিখতে । সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy