1 Answers

পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় হাইপোথ্যালামাস ।   মস্তিষ্কের একটি অংশ যা থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, গ্রে ম্যাটার দ্বারা নির্মিত অংশ। হাইপোথ্যালামাস হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট দ্বারা পিটুইটারি গ্রন্থি এর সাথে যুক্ত থাকার মাধ্যমে স্নায়ু তন্ত্র এর সাথে অন্তঃক্ষরা গ্রন্থি এর সংযোগ ঘটায়। হাইপোথ্যালামাস শ্বসনজনিত কিছু কাজ ছাড়াও স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্র এর কিছু কাজ করে। এটি কতিপয় হরমোন সৃষ্টি ও ক্ষরণ করে যাদের হাইপোথ্যালামিক হরমোন বা রিলিজিং হরমোন বলে।  আর এরই প্রভাবে এরা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত কিংবা নিবৃত করে। হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা, ক্ষুধা,তৃষ্ণা, ঘুম এর মত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে।

8810 views Answered

Next steps