2 Answers

হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটি। এর গোড়াপত্তন আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫ শতকে। ভারতীয় উপমহাদেশের একাধিক স্থানীয় ধর্মীয় ঐতিহ্য একত্রে হিন্দুধর্ম নামে পরিচিত। এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। বিভিন্ন দেব-দেবীতে বিশ্বাস থাকলেও মূলত একেশ্বরবাদী (ব্রক্ষ্মা) ধর্ম। লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। হিন্দুধর্মকে বিশ্বের “প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস” বলা হয়। ‘Indus’ বা সিন্ধু শব্দ থেকে ফারসি ‘হিন্দু’ শব্দের উৎপত্তি। জনসংখ্যার দিক দিয়ে (৯০ কোটি) এটি বিশ্বের ৩য় বৃহত্তম ধর্ম। মূল ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ্, ভগবদ গীতা সংস্কৃত ভাষায় রচিত। ধর্মীয় প্রার্থনা হিসাবে মন্দিরে গুরু বা ঠাকুরের তত্ত্বাবধানে পুজা বিভিন্ন দেব-দেবীর পুজা করা হয়। ধর্মীয় আচার-আচরণের পার্থক্যে বৈষ্ণব – ৫৮ কোটি, শৈব – ২২ কোটি। শাক্ত/স্মার্ত/আর্য সমাজ ও অন্যান্য হিন্দু বিশ্বাস – ১৫ কোটি।

5006 views Answered

হিন্দুধর্মের মূল নাম সনাতন ধর্ম । এর উৎপত্তি কবে হয়েছে তা কেউ বলতে পারেনা । তবে সিন্ধু উচ্চারণে ভুল হওয়ায় হিন্দু শব্দটির উৎপত্তি । ধর্মগ্রন্থে বলা হয়েছে , বিশ্বের সৃষ্টির শুরুতে প্রথম যখন কোনো ব্যক্তির মনে ধর্মভাব জেগে ওঠে , তখন থেকেই এই ধর্মের উৎপত্তি হয়েছে ।

5006 views Answered

Next steps