1 Answers
বিজয় হয়েছে অাজ লাল ও সবুজের জান দিতে হয়েছে লক্ষ বুঝ অবুঝের হয়েছে স্বাধীন আজ এই সোনার বাংলাদেশ সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ । প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে প্রিয়জন হারা অসহ্য শোক ভুলে গেছে হেসে বুঝেছে দারুণ অত্যাচারী এজাতি নয় ক্ষীণ অন্যায় রুখতে সজ্জিত থাকে নিশিদিন । নতশিরে করে না আপোশ অত্যাচারির ঠেস রক্ত দিয়ে যতনে গড়েছি সোনার বাংলাদেশ জলন্ত প্রমাণ তার ১৬ ই ডিসেম্বর ক্ষমার মঞ্চেও হানাদার কেঁপেছিল থত্থর ! অন্যায়ের গলা টিপে ধরি ভয়কে করি জয় অক্ষয় ইতিহাস ধরার বুকে বাঙালির পরিচয় এদিনেই লিখেছি ধরার বুকে রক্ত দিয়ে বিজয় গাঁথা চিনে গেছে বিশ্বজাতি বাঙালিদের উঁচুমাথা ।
5884 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy