1 Answers

ইয়োহানি দিলোকা ডি’সিলভা (সিংহলি: යොහානි දිලෝකා ද සිල්වා) (জন্ম: ৩০শে জুলাই ১৯৯৩ সাল, কলম্বো, শ্রীলঙ্কা) জনপ্রিয়ভাবে ইয়োহানি নামে পরিচিত একজন শ্রীলঙ্কান গায়িকা, গীতিকার, র্যাপার, সঙ্গীত প্রযোজক ও ব্যবসায়ী। তাঁর সঙ্গীত জীবন ইউটিউবার হিসেবে শুরু হয়। তিনি শীঘ্রই তার দেবিয়াঙ্গে বারে-এর র্যাপ কভারের জন্য স্বীকৃতি লাভ করেন এবং তার গাওয়া ও র্যাপিং এর অনেক কভার প্রকাশ করেন, যা তাকে শ্রীলঙ্কার র্যাপ প্রিন্সেস উপাধি প্রদান করে। তার গাওয়া মানিকে মাগে হিথে গানটি শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশে অল্প সময়ে ব্যপক জনপ্রিয়তা লাভ করে।

7162 views

Related Questions