1 Answers
যৌন জননশীল সকল জীবে হ্যাপ্লয়েড (n) পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিটের মিলনের মাধ্যমে ডিপ্লয়েড (2n) জাইগােট গঠিত হয়। এ জাইগােট সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পুর্ণাঙ্গ বহুকোষী জীবদেহ গঠন করে। জীবদেহ থেকে গ্যামিট সৃষ্টির প্রাক্কালে যদি ক্রোমােসােম সংখ্যা অর্ধেকে না নেমে যেতাে, তাহলে এমন ২টি ডিপ্লয়েড গ্যামিটের মিলনে দ্বিতীয় প্রজন্মে টেট্টাপ্লয়েড (4n) জাইগােট সৃষ্টি হতাে। এভাবে, প্রতি প্রজন্মে জাইগােটে ক্রোমােসােমের সংখ্যা দ্বিগুণ, চারগুণ এভাবে বাড়তে থাকতাে। প্রতি প্রজন্মের জীবের বৈশিষ্ট্য ব্যাপক তারতম্য সংঘটিত হতাে।মায়ােসিসের মাধ্যমে জনুক্রম হয় বলেই সকল প্রজন্মের মধ্যে ক্রোমােসােম সংখ্যা ধ্রুব থাকে এবং বংশগতীয় বৈশিষ্ট্যের সামঞ্জস্যতা বজায় থাকে।
5657 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy