1 Answers

সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কারন- একটি বড় ছিদ্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্রের সমষ্টি হিসেবে কল্পনা করা যায়। তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্র এক একটি করে আলাদা আলাদা প্রতিকৃতির সৃষ্টি করে। কিন্তু ছিদ্র গুলি পাশাপাশি অবস্থান করায় প্রতিকৃতি গুলিও একে অপরের খুব কাছাকাছি থাকে ও একে অপরের উপর পড়ে মিলেমিশে একাকার হয়ে যায়। ফলে প্রতিকৃতি অস্পষ্ট দেখায়।

4766 views Answered

Next steps