1 Answers
অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলাে তাপদাহ। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি। তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনাে কখনাে মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনাে কখনাে অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলাে শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়।
7815 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy