1 Answers

বিপদ সংকেতে লাল আলো ব্যবহারের প্রধান কারণ হচ্ছে যে বায়ুর অণু দ্বারা এর বিক্ষেপণ সর্বনিম্ন হয়। বিক্ষেপণের প্রভাব কোনো আলোর রঙের তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। সুতরাং দৃশ্যমান আলোর মধ্যে নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে এটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় এবং লালের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়। সুতরাং লাল আলো কুয়াশা, বৃষ্টি ইত্যাদির মধ্য দিয়ে দীর্ঘতম পথ অতিক্রম করতে পারে। ফলে লাল আলো দূর থেকেও দৃষ্টিগোচর হয়। তাছাড়া স্বভাবগতভাবেই লাল রংকে বিপদের সাথে সংশ্লিষ্ট বলে আমাদের মস্তিষ্ক ধরে নেয়। হয়তোবা উত্তপ্ত বস্তু এবং রক্তের রং লাল বলে এটা হতে পারে। এই সকল কারণে বিপদ সংকেতগুলো লাল রঙে রং করা হলে বেশি কার্যকর হয়।

3528 views Answered

Next steps