1 Answers

কোনো কিছুর পরিমাণ সঠিকভাবে জানতে হলে এককের প্রয়োজন। যেকোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ, যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক। যেমন: একটি লাঠিরদৈর্ঘ্য ৪ মিটার, এখানে মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। কিন্তু যদি বলা হতো লাঠিটির দৈর্ঘ্য ৪, তাহলে বুঝা যেত না যে লাঠিটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে। হতে পারে ৪ মি. বা ৪ ইঞ্চি বা ৪ সেন্টিমিটার ইত্যাদি। সুতরাং সঠিক পরিমাণ বা পরিমাপ জানার জন্য পরিমাপের এককের প্রয়োজন।

11077 views Answered

Next steps