1 Answers

যেকোনো গ্রুপে যতোই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততোই বৃদ্ধি পায়। অর্থাৎ একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আকার বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যখন নতুন একটি শেল বা ইলেকট্রন স্তর যুক্ত হয় তখন তার আকার বৃদ্ধি পায়। একই গ্রুপে নিচের দিকে নামতে থাকলে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে নতুন একটি করে ইলেকট্রন শেল যুক্ত হয়। ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায়।

9260 views Answered

Related Questions

Next steps