1 Answers

ব্যবহারিক সুবিধার জন্য শক্তির রূপান্তরের প্রয়োজনীয়তা আছে। শক্তির রূপান্তর না হলে কোনো কাজই করা সম্ভব হতো না। যেমন– গরম ইস্ত্রি দিয়ে জামা-কাপড় ইস্ত্রি করা হয়। এক্ষেত্রে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ চালনা করলে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। একইভাবে আলোক শক্তি, শব্দশক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধার জন্য বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং বলা যায় যে, শক্তির রূপান্তরের প্রয়োজনীয়তা অনেক।

7707 views Answered

Related Questions

Next steps