1 Answers
আপনি কিন্তু উল্লেখ করেননি কি ধরনের ব্যথা! ব্যথার প্রকারভেদে ব্যথা নিরাময় ঔষধ সেবন করা উচিত। আরেকটি বিষয় এইসব ব্যথা নিরাময়ের ঔষধের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে। প্যারাসিটামল, এসপিরিন, ন্যাপ্রোক্সেন, টলফেনামিক এসিড, ডাইক্লোফেন, ইনডোমিথাসিন জাতীয় বেদনানাশক ওষুধ সেবনে ব্যথা দ্রুত নিরাময় হয়। মনে রাখতে হবে এই সব বেদনানাশক ওষুধের সঙ্গে অবশ্যই পেপটিক আলসারনিরোধী ওষুধ যেমন রেনিটিডিন, ওমেপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যন্টোপ্রাজল খেতে হবে। এছাড়া বিভিন্ন অন্ত্রের ব্যাথায় ইঞ্জেকটেড মরফিন কার্যকরী এবং দ্রুত ব্যথার উপশম করে। তবে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহন করা উচিত হবেনা ।
7213 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy