1 Answers
কুরআনের সূরা কাহফে উদায়াচল এবং অস্তাচল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই উদায়াচল এবং অস্তাচল একই সাথে স্থান,কাল এবং দিক বোঝাতে পারে। চলতে চলতে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখল আর সেখানে একটি জাতির লোকেদের সাক্ষাৎ পেল। আমি বললাম, ‘হে যুলকারনাইন! তুমি তাদেরকে শাস্তি দিতে পার কিংবা তাদের সঙ্গে (সদয়) ব্যবহারও করতে পার।’ কুরআন (১৮:৮৬)———তাইসিরুল কুরআন(অনুবাদ) এর কয়েক আয়াত পরেই আবার সূর্য ওঠার স্থানের কথা বলা হয়েছে। যদি আরবি ভাষার সবচেয়ে প্রসিদ্ধ ডিকশনারী লিসানাল আরাব বা ইংরেজি An Arabic English Lexicon দেখি তবে,আমরা দেখব ১৮:৮৬ এ পৌঁছানোর জন্য যে আরবি শব্দ বালাগা ব্যবহার করা হয়েছে সেটা কোন স্থান কিংবা কাল/সময়-কে চিহ্নিত করতে ব্যবহার করা হয়েছে ভালোমত দেখেন, সূর্য ডোবার কথা বলার আগে বালাগা শব্দটি আছে তাই এটি স্থান কিংবা সময় কিংবা যেকোন ঘটনা বা অবস্থার কথা নির্দেশ করছে। [১] আমি কলেজ থেকে বাসায় পৌঁছালাম। অথবা, [২] আমি কলেজ থেকে সন্ধ্যা বেলা বাসায় পৌঁছালাম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy