1 Answers

দেশের বাজারে মিড রেঞ্জের নতুন স্মার্টফোন আনছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ঈদ উপলক্ষে ‘ওয়াই ফাইভ ২০১৯’ মডেলের নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম, উন্নতমানের ক্যামেরা, ফক্স লেদার ফিনিশসহ উন্নত ডিজাইন ও ডুয়েল ভোল্টি সুবিধা। ফোনটির পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফির জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে রয়েছে সেলফি টোনিং ফ্ল্যাশ। ফোনটিতে রয়েছে ৩২ জিবির বড় স্টোরেজ সুবিধা। এ ছাড়া এক্সটারনাল স্টোরেজের জন্য ফোনটিতে ৫১২ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩০২০ এমএএইচ ব্যাটারি। একবার ফুলচার্জে টানা ১০ ঘণ্টা ফোরজি ইন্টারনেট ব্রাউজ করা যাবে। ভোলটি সুবিধাসহ ফোনটিতে রয়েছে অত্যাধুনিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৯ ও হুয়াওয়ের নিজস্ব আপডেট ইএমইউআই ৯.০। হুয়াওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ফোনটির দাম ১২ হাজার টাকার মধ্যে হতে পারে।

4261 views Answered

Related Questions

Next steps