1 Answers
স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয় স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি । সে ভালো স্বপ্ন ও হতে পারে আবার খারাপও হতে পারে । স্বপ্ন দেখে কখনো কখনো কেউ আবার ভয় পেয়ে উঠেন । কিন্তু জানেন কি স্বপ্ন আমাদের বাস্তব জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে । স্বপ্ন নিয়ে আজও বৈজ্ঞানিকরা নানা গবেষণা করে চলেছেন যাদের আমরা স্বপ্ন গবেষক বলে থাকি । এই স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল যা আমাদের বর্তমানকে তো প্রভাবিত করেই সাথেই দিয়ে থাকে আগত ভবিষ্যতের ইঙ্গিত । আপনি কি কখনো মৃত মানুষের স্বপ্ন দেখেছেন ? নানান স্বপ্নের নানারকম মানে রয়েছে । স্বপ্নের অর্থ নিয়ে নানান বইও লেখা হয়েছে সময়ে সময়ে আর তাদের মধ্যেই দুটি বই স্বপ্ন সিদ্ধান্ত এবং মোহাম্মদ খাবনামা থেকে আজকের সমস্ত তথ্য সংগৃহিত । স্বপ্নে মৃত মানুষ দেখা কিছু কিছু ক্ষেত্রে শুভ আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ । ১) স্বপ্নে মৃত মানুষ দেখলে স্বাস্থ্য এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে । ২) স্বপ্নে যদি দেখেন আপনি কোনো মৃত ব্যক্তির জন্য কাঁদছেন তার মানে হলো আপনার জীবনে অনাবিল সুখ আসতে চলেছে । ৩) স্বপ্নে মৃত ব্যক্তির কান্না শুনতে পেলে দেশে কোনো প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে । ৪) স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তির সাথে বিবাহ হতে দেখেন তাহলে স্বপ্নদর্শনকারীর আশা আকাঙ্খা পূর্ণ হবে । ৫) স্বপ্নে মৃত মানুষের মাথা কাটা দেখলে পরিবারের লোকেদের সাথে ঝগড়া হবার ইঙ্গিত দিয়ে থাকে । ৬) কোনো মৃত মানুষের সাথে সঙ্গম করতে দেখলে স্বপ্নদর্শনকারী কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে । ৭) কেউ যদি স্বপ্নে মৃত মানুষকে কাঁদতে দেখেন তাহলে স্বপ্নদর্শনকারী দীর্ঘায়ু লাভ করবেন । ৮) কেউ যদি স্বপ্নে নিজেকে মৃত অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে আপনার শরীর অসুস্থ হতে পারে । তাই সাবধানে থাকুন । ৯) স্বপ্নে অন্য কাওকে মৃত দেখলে বুঝবেন আপনার পরিবারে বড় কোনো বিপদ আসতে চলেছে । ১০) স্বপ্নে যদি দেখেন কোনো মৃত ব্যক্তি আপনাকে ডাকছে তাহলে সেই স্বপ্ন আপনার মৃত্যুর ইঙ্গিত দিয়ে থাকে । ১১) স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত দেখেন তাহলে সেই স্বপ্নের মানে হলো আপনি কোনো সম্পত্তি লাভ করতে চলেছেন এবং আপনার জীবনে সুখশান্তি বৃদ্ধি পাবে । ১২) স্বপ্নে যদি দেখেন আপনি কোনো মৃত মানুষকে কাঁদে নিয়েছেন তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে । মনের জোর বাড়বে । যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে সামলাতে পারবেন । ১৩) মৃত ব্যক্তিকে দাহ করতে দেখলে স্বপ্নদর্শকারীর সকল দুঃখ কষ্ট মুছে যাবে এবং প্রচুর অর্থ লাভ করবেন । ১৪) স্বপ্নে যদি দেখেন মৃত ব্যক্তিকে আপনি কোনো জিনিস দিচ্ছেন তাহলে আপনার বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে । ১৫) স্বপ্নে যদি দেখেন মৃত ব্যক্তি আপনাকে কিছু দিচ্ছে তাহলে সেই স্বপ্ন খুবই অশুভ । আপনার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমনকি মৃত্যুও হতে পারে । তাই সাবধানে থাকুন । ১৬) স্বপ্নে কোনো মৃত মানুষের সাথে ভোজন করতে দেখলে আপনার পরিবারে সকল ঝামেলার অবসান ঘটবে এবং আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন । ১৭) স্বপ্নে মৃত ব্যক্তির কাছ থেকে কিছু পেতে দেখলে তা সামর্থ্য এবং সুখের নিদর্শন । ১৮) কোনো মৃত ব্যক্তিকে ভগবানের নাম করতে দেখলে সেই স্বপ্ন স্বপ্নদর্শনকারীর মৃত ব্যক্তির জীবিত কালীন আদর্শ অবলম্বন করার নিদর্শন । ১৯) স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে আলিঙ্গন করতে দেখে তাহলে সে অত্যন্ত দীর্ঘজীবী হবেন । ২০) মৃত ব্যক্তিকে হত্যা করতে দেখলে আপনার কর্মজীবনে বাধা আসতে পারে । ২১) স্বপ্নে যদি দেখেন কোনো মৃত ব্যক্তি জীবিত কারোর কাছ থেকে কোনো খাবার বা আংটি গ্রহণ করছেন তাহলে সেই স্বপ্নের মানে হলো জীবিত ব্যক্তির সন্তান মারা যেতে পারে আর যদি সেই ব্যক্তির কোনো সন্তান না থাকে তাহলে পরিবারের কারোর সন্তান মারা যেতে পারে । ২২) স্বপ্নে যদি মৃত নিকট আত্মীয়ের কথা বুঝতে না পারেন তাহলে আপনার ভালো সময় আসতে চলেছে । আপনার ভাগ্য খুলে যাবে । ২৩) স্বপ্নে যদি দেখেন শ্মশানে চিতা জ্বলছে তাহলে বুঝবেন আপনার বৈবাহিক জীবনে গন্ডগোল আসতে চলেছে । ২৪) স্বপ্নে যদি নিজের কবর খুঁড়তে দেখেন তাহলে সেই স্বপ্ন আপনার নতুন বাড়ি তৈরী বা মেরামত করার ইঙ্গিত দেয় । ২৫) স্বপ্নে মৃত ব্যক্তিকে রোগাক্রান্ত অবস্থায় দেখলে আপনি উত্তম জীবন সঙ্গী পেতে চলেছেন । ২৬) যদি কেউ স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে পুনরায় মরতে দেখে তবে স্বপ্নদর্শনকারীর আত্মীয় স্বজনদের মধ্যে কারোর বিবাহ হতে পারে । ২৭) স্বপ্নে যদি কেউ দেখে, সে কোনো অপরিচিত ব্যক্তির কবর খুঁড়ছে তাহলে সেই স্বপ্ন স্বপ্নদর্শনকারীর কোনো মনের ইচ্ছা পূরণ হবার লক্ষণ । ২৮) আর যদি কোনো পরিচিত ব্যক্তির কবর খুঁড়তে দেখেন, তাহলে সেই স্বপ্ন আপনার মান সম্মান বাড়ানোর ইঙ্গিত দিয়ে থাকে । ২৯) কোনো জীবিত ব্যক্তি যদি দেখেন মৃত ব্যক্তি আপনাকে অর্থ বা পোশাক পরিচ্ছদ দান করছেন তাহলে সেই স্বপ্ন আপনার মৃত্যুর ইঙ্গিত দিয়ে থাকে । ৩০) স্বপ্নে যদি মৃত মানুষকে খুব দামি পোষাক পড়তে দেখেন তাহলে সেই স্বপ্ন আপনার অর্থনাশের ইঙ্গিত দিয়ে থাকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy