1 Answers

যেসব রাসায়নিক পদার্থ প্রভাবকের ক্ষমতা হ্রাস করে ঐসব রাসায়নিক পদার্থকে প্রভাবক বিষ বলে।  যেমনঃ সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাই অক্সাইডে রূপান্তরের সময় প্রভাবক হিসাবে প্লাটিনাম ব্যবহার করা হয়। তবে প্লাটিনামের সঙ্গে সামান্য পরিমাণ আর্সেনিক অক্সাইড (As₂O₃) যুক্ত করলে প্লাটিনামের প্রভাবন ক্ষমতা হ্রাস পায়। এখানে আর্সেনিক অক্সাইড প্রভাবক বিষ হিসেবে কাজ করে। আবার, বিক্রিয়ক, উৎপাদ ও প্রভাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবক দুই প্রকার। ১.সমসত্ব প্রভাবক, ২. অসমসত্ব প্রভাবক। এদের ক্রিয়াকে সমসত্ব প্রভাবন ও অসমসত্ব প্রভাবন বলে।

6107 views Answered

Next steps