1 Answers
তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়। ট্রান্সফরমার কেবল এ.সি.লাইনে ব্যবহার করা হয়। কারণ ট্রান্সফরমার ডি.সি.লাইনে কাজ করে না। মুখ্য কুন্ডলীতে ডি.সি. ভোল্টেজ বা প্রবাহ প্রয়োগ করলে ট্রান্সফরমারের মজ্জার মধ্য দিয়ে ধ্রুবমানের চৌম্বক ফ্লাক্স গমন করে। এ ধ্রুবমানের চৌম্বক ফ্লাক্স গৌণ কুন্ডলীতে কোনো তড়িচ্চালক বল আবিষ্ট করতে পারে না। ফলে ইনপুট ডি.সি. ভোল্টেজের মান যাই হোক না কেন, আউটপুট গৌণ কুন্ডলীর ভোল্টেজ সর্বদাই শূন্য হয়। তাই ট্রান্সফর্মার ডিসি প্রবাহে কাজ করে না
6363 views
Answered