1 Answers

 বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যথোপযুক্ত কোনো অপদ্রব্য খুব সামান্য পরিমাণ(প্রায় দশ কোটি ভাগের এক ভাগ) সুনিয়ন্ত্রিত উপায়ে মেশানো হলে অর্ধপরিবাহীর রোধ অনেকগুণ কমে যায়। এ ধরনের মিশ্রণ প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধপরিবাহীকে দূষিত অর্ধপরিবাহীতে পরিণত করাকে ডোপিং বলে। ডোপিং মৌলের প্রকৃতি থেকে নির্ধারিত হয় অর্ধপরিবাহীটি টাইপ না টাইপ হবে। ডোপায়নের জন্য ত্রিযোজী মৌল হিসেবে পযায় সারণির তৃতীয় সারির মৌল বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি এবং পঞ্চযোজী মৌল হিসেবে পযায় সরণির পঞ্চম সারির মৌল ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি, বিসমাথ ইত্যাদি অপদ্রব্য ব্যবহৃত হয়।

6769 views Answered

Next steps