3 Answers

যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় ,তাকে এন্টিভাইরাস বলে।

7952 views Answered

অ্যান্টিভাইরাস বলা হয় কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।

7952 views Answered

অ্যান্টিভাইরাস (Antivirus) বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে। বিস্তারিতভাবে বলতে গেলে, অ্যান্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ম্যালওয়্যারের সাথে সম্পৃক্ত সফটওয়্যারকে আপনার কম্পিউটারে অণুপ্রবেশে বাধা প্রদান করে। ম্যালওয়্যারকে আপনার কম্পিউটারে ঢুকতে না দেয়া বা ঠেকানোর অন্যতম ও প্রধান উপায় হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। আপনাকে আগে থেকে জানিয়ে দেয়া আপনার কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকতে চাইছে। অথবা কোন এক্সটার্নাল স্টোরেজ আপনার পিসিতে প্রবেশের আগে চেক করে নেয়া স্টোরেজে কোনো প্রকার ক্ষতিকারক সফটওয়্যার আছে কিনা। এভাবে একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারের সেই সাথে আপনার মূল্যবান ডাটার দীর্ঘমেয়াদি সুরক্ষার ব্যবস্থা করে থাকে। কেউ যদি একজন সতর্ক কম্পিউটার, ইন্টারনেট ইউজার হয়ে থাকেন তারপরও তার অ্যান্টিভাইরাস প্রো্গ্রাম ব্যবহারের প্রয়োজন আছে। ব্রাউজারের দূর্বলতা, প্লাগইনস, বিভিন্ন প্রকার লেনদেনে, অপারেটিং সিস্টেম প্রভৃতির জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকা প্রয়োজন। আর কেউ যদি অনলাইনে লেনদেন করেন তাহলে তার পিসিতে অ্যান্টিভাইরাস থাকা অবশ্যই প্রয়োজন, এখন অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার লেনদেনের সিকিউরিটি দিয়ে থাকে।

7952 views Answered

Next steps