1 Answers
রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন বিক্রিয়া ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এসব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন গ্লাসসামগ্রী ব্যবহার করা হয়। এসব সামগ্রীতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, তৈলাক্ত পদার্থ ও ময়লা যুক্ত থাকে। অপরিষ্কার এসব পাত্রে কাজ করলে পরীক্ষার সঠিক ফলাফল পাওয়া যায় না। এছাড়া অনেক মূল্যবান কাঁচ পাত্র রয়েছে যাদের দীর্ঘদিন পরিষ্কার না করলে ক্ষয় হয়ে যেতে পারে বা অকেজো হয়ে যেতে পারে। এতে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। এইজন্যে পরীক্ষাগারে গ্লাসসামগ্রী পরিষ্কার রাখা দরকার।
8868 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy