1 Answers
ব্লু ভিট্রিয়ল বা কপার সালফেট জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে শক্তিশালী সালফিউরিক অ্যাসিড এবং দুর্বল কপার হাইড্রক্সাইড উৎপন্ন করে। CuSO₄ + 2H₂O -----> H₂SO₄ + Cu(OH)₂ উৎপন্ন সালফিউরিক অ্যাসিড শক্তিশালী হওয়ায় এটি পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। H₂SO₄ -----> 2H+ + SO₄²- অপরদিকে, কপার হাইড্রোক্সাইড দুর্বল ক্ষারক হাওয়ায় তা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে। Cu(OH)₂ <-----> Cu²+ +2OH- সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হওয়ায় দ্রবণে H+ আয়নের পরিমান বেশি থাকে এবং কপার হাইড্রোক্সাইড আংশিক আয়নিত হওয়ায় দ্রবণে OH- আয়নের পরিমান কম থাকে। যেহেতু দ্রবণে H+ আয়নের পরিমাণ বেশি থাকে সেহেতু, ব্লু ভিট্রিয়লের জলীয় দ্রবণ অম্লধর্মী হয়।
8539 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy