1 Answers
বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এটি সম্ভব নয়। দুইটি উপায়ে দুই বাংলা এক হওয়া সম্ভব: বাংলাদেশ পশ্চিম বঙ্গের সাথে একীভূত হয়ে যাবে এবং ভারতের প্রদেশ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য ১৯৭১ সালে যে প্রাণ দিলো, অত রক্ত ঝরানোর পর আর তারা কোন দেশের প্রদেশ হিসেবে থাকতে চাইবে না। পশ্চিম বঙ্গ ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হবে। এটা সম্ভব নয় দুটি কারণে। প্রথমত, বর্তমান বিশ্বে কোন দেশই তার এক ইঞ্চি পরিমাণ জমি ছাড়তে চায় না, ভারত তা চাইবে কেন! তাছাড়া পশ্চিম বঙ্গ ভারতের অন্তর্ভুক্ত না থাকলে পূর্ব ভারতের(বাংলাদেশের পূর্বাংশে ভারতের প্রদেশসমূহ) সাথে পশ্চিম ভারতের সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে! যোগাযোগের একমাত্র পথ শিলিগুড়ি পশ্চিম বঙ্গের মধ্যে। দ্বিতীয়ত, এত বছরে পশ্চিম বঙ্গের জনগণ ভারতীয় জাতীয়তাবাদের সাথে নিজেদের একাত্ম করে নিয়েছে। তারা চাইবে না ভারত থেকে আলাদা হতে। আরো অনেক ঝামেলা আছে, রাজনৈতিক লাভ লোকসানের হিসেবনিকেশ আছে। এভাবে দুই বাংলা এক হলে যাদের রাজনৈতিক একাধিপত্য খর্ব হতে পারে তারা এটা একদমই চাইবে না। এই একই কারণে উদ্ভট প্রক্রিয়ার এই বাংলা ভাগে ১৯৪৭ সালে পাকিস্তানের তৎকালীন নেতারা সায় দিয়েছিলেন(বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনী বইতে একথা লিখেছেন)। তবে এটা ধরেই নেয়া যায় বাস্তবে অসম্ভব হলেও কোনভাবে পশ্চিম বঙ্গ আর বাংলাদেশ মিলে যদি একটি দেশ হয়েই যায় তবে শুরুতেই দুই অংশের মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি হবে রাজধানী নিয়ে! ঢাকা নাকি কলকাতা?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy