1 Answers
বেগ একটি ভেক্টর রাশি । এর মান ও দিক আছে । নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত সরণ ই হলো বেগ। বেগের পরিবর্তন বলতে -- 1. বেগের মানের পরিবর্তন অথবা 2.বেগের দিকের পরিবর্তন অথবা 3. বেগের মান ও দিক উভয়ের পরিবর্তন । অপরদিকে দ্রুতি একটি স্কেলার রাশি ।এর শুধু মান রয়েছে । যেকোনো দিকে একেক সময়ে অতিক্রান্ত দুরত্ব হলো দ্রুতি । উদাহরণ হিসাবে একটা সুতা তে একটি ঢিল বেধে যদি ঘুরানো হয় তবে ঢিল এর দ্রুতি সব সময়ের জন্য একি থাকবে , কিন্তু এর বেগের পরিবর্তন ঘটবে, কারণ যদি আপনি ঢিলটি ছেড়ে দেন তবে ঢিলটি কিন্তু একটা নির্দিষ্ট দিকে চলে যাবে, এটা ওই সময়ে ঢিল এর বেগ এর দিক, আবার অন্য সময়ে যদি ঢিলটি ছাড়া হতো তবে ঢিলটি হয়তো অন্য কোনো দিকে যেত। এভাবে বেগের দিক এর পরিবর্তন এর জন্য বেগের পরিবর্তন হচ্ছে । কিন্তু এখানে বেগের মান পরিবর্তন হচ্ছেনা । এই বেগের মানটাই হলো আসলে দ্রুতি । তাই দ্রতি একি থাকলেও বেগের পরিবর্তন হচ্ছে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy