2 Answers
মহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তরিত করেছিলেন দিল্লী থেকে দেবগিরি (দৌলতাবাদ)। মহম্মদ বিন তুঘলকের পরিকল্পনার মধ্যে রাজধানী পরিবর্তন ছিল অন্যতম। রাজধানী পরিবর্তনের পিছনে মহম্মদ বিন তুঘলকের প্রধান যুক্তি ছিল:
(১) বারবার মোঙ্গল আক্রমণে বিপর্যস্ত দিল্লির চেয়ে দাক্ষিণাত্যের দেবগিরি অনেক বেশি নিরাপদ।
(২) দেবগিরি সাম্রাজ্যের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় গোটা সাম্রাজ্য ভালোভাবে শাসন করা যাবে।
(৩) দেবগিরিকে ঘাঁটি করে দক্ষিণের অশান্ত হিন্দু রাজা ও বিদ্রোহী জায়গিরদারদের দমন করা যাবে।
তবে, মহম্মদ বিন তুঘলকের রাজধানী পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হয়:
(১) দেবগিরি যারা গিয়েছিল, তারা দিল্লি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কেননা তারা দিল্লিকে মাতৃভূমি বলে মনে করত।
(২) সুলতান নিজেও উপলব্ধি করেন যে , দেবগিরি থেকে উত্তর ভারত শাসন করা অসুবিধাজনক।
(৩) দেবগিরি যাওয়ার পথে বহু প্রাণহানি হওয়ায় পরিকল্পনাটি জনগণের কাছে অভিশপ্ত বলে বিবেচিত হয়। তাই কয়েকবছর পরে সুলতান আবার দিল্লি ফিরে আসেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy