1 Answers
জীবন বীমা পলিসি মূলত বীমা কোম্পানির সঙ্গে এক প্রকার চুক্তি। প্রিমিয়াম পেমেন্টের বিনিময়ে বীমা কোম্পানি এককালীন পেমেন্ট প্রদান করে যা ডেথ বেনিফিট নামে পরিচিত। এ পেমেন্ট বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার পরিবার ভোগ করতে পারে। জীবন বীমা আপনাকে ও আপনার পরিবারকে ভবিষ্যতের ঝুঁকি থেকে রক্ষা করবে। এবং এটি আপনার অবসর বা মৃত্যুর পর আপনার পরিবারের ভবিষ্যত ব্যয় প্রদান করবে। সেক্ষেত্রে জীবন বীমা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বটে। আপনার ক্রয়কৃত বীমার শ্রেণির উপর নির্ভর করবে বীমা প্রদত্ত টাকার পরিমাণ। তাছাড়া আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এ টাকা কিভাবে খরচ হবে, বা তা কোন নির্দিষ্ট ক্ষেত্রে (বন্ধকী,ভাড়া) প্রয়োগ হবে কিনা। জীবন বীমার জন্য আপনাকে যে অর্থ প্রদান করতে হয়, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন কি পরিমাণ অর্থ আপনি পরিবারের জন্য রাখতে চাইছেন বা জীবন বীমা নীতির স্থায়িত্তের পরিমাণ কতটুকু। এমনকি তা আপনার বয়স,স্বাস্থ্য ও জীবনধারার উপরও নির্ভর করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy