1 Answers

স্মৃতি হারানো বা অ্যামনেসিয়া এক অস্বাভাবিক রকমের বিস্মৃতির সমস্যা। এই সমস্যায় আক্রান্ত মানুষ আগামী ঘটনা ভুলে যেতে পারেন বা অতীত স্মৃতি, অথবা কোন কোন ক্ষেত্রে দুটিই ভুলে যাওয়া সম্ভব। বয়সজনিত কারণে স্মৃতি হারানো খুবই স্বাভাবিক ঘটনা এবং তা কোন চিন্তার কারণ নয়। একে বলে সিনাইল ডিমেনশিয়া বা বার্ধক্যজনিত স্মৃতিলোপ। শেষ কোথায় চাবি বা ঘড়ি বা ছাতা রাখা হয়েছিল তা ভুলে যাওয়াকে স্মৃতি হারানো বলে না। স্মৃতিশক্তি লোপ পাওয়ার ফলে যখন যুক্তি, বিচার ক্ষমতা, ভাষা প্রভৃতির ব্যাঘাত ঘটে তখন একে ডিমেনশিয়া বলে এবং চিকিত্‍সক দ্বারা এর বিস্তারিত অনুসন্ধান হওয়া দরকার।

4753 views Answered

Next steps