1 Answers

পা ভেঙে যাওয়া সাধারণ হাড় ভেঙে যাওয়া ঘটনার মধ্যে অন্যতম একটি। পা 26 টি হাড়ের সমন্বয়ে গঠিত, যা সরাসরি আঘাত বা দুর্ঘটনার কারণে ভেঙে যেতে পারে। পা-এর হাড় ভাঙা সাধারণ ভাবে ভুল ভাবে পা ফেলা অথবা পড়ে যাওয়া থেকেও ঘটতে পারে, যেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। সবচেয়ে বেশি পা ভাঙা দেখা যায় পায়ের আঙুলে (ফ্যালানজেস)। তারপরেই রয়েছে মেটাটারসাল ফ্র্যাকচার (পাঁচটি হাড়, যেগুলি পায়ের আঙুলের ফ্য়ালানজেস মধ্যে আর পায়ের পিছন ও মধ্য হাড়ের মাঝখানে রয়েছে)। সবচেয়ে বেশি মেটাটারসাল ফ্র্যাকচার হয় পঞ্চম মেটাটারসাল হাড়ে, যেটা পায়ের কড়ে আঙুলের সাথে যুক্ত।

8977 views Answered

Next steps