1 Answers
মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট একগুচ্ছ উপসর্গের সমষ্টিকে বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাকে ছোট করে পিসিওএস বলা হয়। এটি সাধারণত 18-35 বছর বয়সী প্রজনন বয়সের সময়ের মধ্যে যে মহিলারা আছেন তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। রোগটির একটি বিশিষ্ট উপসর্গ থেকে এর নামের উৎপত্তি হয়েছে। আক্রান্ত রোগিণীর অন্তত একটি ওভারি বা ডিম্বাশয়ে 12 বা তার বেশি ফলিকল তৈরি হয় (সবসময় নয়), এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন (এফ এস এইচ) ও লিউটিনাইজিং হরমোন (এল এইচ) প্রভৃতি হরমোনের মাত্রায় পরিবর্তন দেখা যায়।
6484 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy